নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারাদেশে ‘সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সিলেটে মঙ্গলবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিসিকের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। সভপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। আরো বক্তব্য রাখেন, বিসিকের উপ মহাব্যবস্থাপক মহসিন কবির খান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আবু শাফায়েত মুহাম্মদ শহিদুল ইসলাম, তথ্য উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম।