সিলেটে নানা আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত March 16, 2018
সিলেটে নানা আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা আয়োজনে জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, একুশে পদকপ্রাপ্ত সুষমা দাস, আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিএনপির মহানগর সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এসসিএসের ব্যবস্থাপনা পরিচালক জুনেল আহমদ, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ব্লাস্ট সমন্বয়ক ইরফানুজ্জামান চৌধুরী ও বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি শাহ দিদার আলম নবেল সবাইকে স্বাগত জানান।