সিলেটে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

প্রকাশিত March 28, 2018
সিলেটে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : ‘বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি’ প্রতিপাদ্য নিয়ে এবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হচ্ছে।
এ উপলক্ষে সিলেটে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক নুমেরী জামান। অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মনিরুজ্জামান, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক নীরু শামসুন্নাহার, সিভিল সার্জন ডা হিমাংশু রায়, বিআরটিএর উপ পরিচালক গোলাম মোস্তফা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জুবায়ের সিদ্দিকী, দুদক উপ পরিচালক তৌফিকুল ইসলাম, শিশু একাডেমির সংগঠক সাইদুর রহমান ভূঞা ও কৃষি প্রশিক্ষক সালাউদ্দিন।
পরিচালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী।