মহানবী হযরত মুহাম্মদকে (সা) নিয়ে ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলা শাখা সোমবার বাদ আছর বিক্ষোভ মিছিল করেছে।
হযতর শাহজালাল (র) মাজার গেইট থেকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকীর নেতৃত্বে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের জেলা শাখার সভাপতি মওলানা আব্দুন নূরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
প্রধান অতিথির বক্তব্যে হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা) ও উম্মতের মাতা হযরত আয়শাকে (রা) নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই সহ্য করতে পারবেনা।
প্রধান বক্তার বক্তব্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করার দাবি জানান।-সংবাদ বিজ্ঞপ্তি