পবিত্র ১২ রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ্যে গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ, সিলেটের উদ্যোগে শুক্রবার, ৩০ সেপ্টেম্বর বাদ জুম্মা মহানগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজি ময়না মিয়া মার্কেটের সামনে থেকে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ) আনন্দ শোভাযাত্রা বের হবে।
শোভাযাত্রাটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরগায়ে হযরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গণে মিলাদ শেষে মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে আলোচনা সভা ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
শোভাযাত্রা সুন্দর ও সফল করতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নবী (দ) প্রেমিকদের আহবান জানিয়েছেন গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ, সিলেটের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা মনসুর আহমদ।-সংবাদ বিজ্ঞপ্তি