নিজস্ব প্রতিবেদক : সিলেটবাসীর জন্যে একটি সুখবর দিয়ে বিস্তারিত সংবাদ শুরু করছি। সুখবরটি হলো, দাবদাহ কমতে শুরু করেছে। আরো কমবে। আবহাওয়াবিদরা এ সম্ভাবনার কথা জানিয়েছেন।
কয়েকদিন ধরে সিলেটে দাবদাহ চলছে। শুক্রবারে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে উঠে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আর রবিবার ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বাসাবাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। রাস্তায় যান চলাচলও কমে যায়।
আবহাওয়াবিদরা সিলটিভিকে জানিয়েছেন, গরমের তীব্রতা বৃদ্ধির প্রধান কারণ, বৃষ্টি কম হওয়া। যেখানে আগস্টে গড় বৃষ্টিপাত ৬৪০ মিলিমিটার সেখানে এ পর্যন্ত মাত্র ২২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সিলেটের তাপমাত্রা কাল-পরশু ৩৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন।