ক্রীড়াঙ্গন প্রতিবেদক : কে স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত স্কুল ফুটবল লীগের সেমিফাইনাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়ামে দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রথম খেলায় সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে বিশ্বনাথ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়কে এবং দ্বিতীয় খেলায় কোম্পানীগঞ্জের শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩-০ গোলে সিলেটের পাঠানটুলা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
একমাত্র সেমিফাইনালে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নামবে শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের বিপক্ষে। বিকেল ৩টায় খেলা শুরু হবে।