সিলেটে এসএমসির কিশোরী কিশোরী স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

প্রকাশিত May 12, 2022
সিলেটে এসএমসির কিশোরী কিশোরী স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

সোস্যাল মার্কেটিং কোম্পানি-এসএমসির উদ্যোগে কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সিলেট মহানগরীর শাহজালাল উপশহরে সঞ্চয়িতা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল।
এসএমসির প্রোগ্রাম ম্যানেজার ফারহানা ইসলামের সভাপতিত্বে ও সীমান্তিক নতুন দিন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএমসির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এ কে এম ফজলে খোদা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল মহামারী করোনাকালীন দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এসএমসি ও সীমান্তিকের ভূমিকা উল্লেখ করে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান কিশোর-কিশোরীরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদেরকে স্বাস্থ্য সুরক্ষায় পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে।
তিনি কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান।
এসএমসির এই কার্যক্রমের আওতায় দেশের ৫টি জেলার ২৯টি উপজেলার মোট ১ লাখ ৭২ হাজার কিশোর-কিশোরীকে স্বাস্থ্যশিক্ষা দেওয়া করা হবে। স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।-সংবাদ বিজ্ঞপ্তি