বরণ্যে আলেমে দ্বীন, ঢাকা মতিঝিল মিসবাহুল উলূম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাহমূদুল হাসান বলেছেন, ‘পৃথিবীর আনাচে কানাচে মারামারি-কাটাকাটি ও হিংসা-বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। যুদ্ধ-বিগ্রহের দৃশ্য দেখে আইয়্যামে জাহেলিয়াতের ইতিহাস মনে পড়ে যায়। অশান্ত পৃথিবীতে স্বস্তি নিশ্চিত করতে আল্লাহর রাসুলের জীবনাদর্শের অনুকরণ প্রয়োজন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিত্রাণ পেতে রাসুলুল্লাহর (সা) সিরাত জানা ও মানা অপরিহার্য। মুসলমানদের উচিৎ তাঁর জীবনাদর্শকে উসওয়ায়ে হাসানাহ হিসেবে গ্রহণ করা।’
শনিবার বিকেলে উলামা মাশায়েখ পরিষদ সিলেটের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে আয়োজিত সিরাতুন্নবী (সা) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড মাওলানা এ এইচ এম সোলায়মান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের যৌথ পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শায়খুল হাদিস মাওলানা ইসহাক আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, মাওলানা আবু তায়্যিব সৎপুরী ও অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, শায়খ সাঈদ বিন নূরুজ্জামান মাদানী, মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মাসুক আহমদ, হাফিজ মাওলানা মুশাহিদ আহমদ, অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম ও হাফিজ আশরাফ উদ্দীন।
নাতে রাসুল পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্ঠীর সদস্য শিল্পী আহমদ নাফিস, আল-ফালাহ শিল্পী গোষ্ঠীর সদস্য জাহিদ জাফর এবং হামদে বারী তায়ালা পরিবেশন করেন তারান্নুম শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতীন চৌধুরী শাহবাগী।-সংবাদ বিজ্ঞপ্তি