নিজস্ব প্রতিবেদক : সিলেটে উন্নয়ন মেলায় দ্বিতীয় দিন শুক্রবারে আগ্রহী মানুষের ঢল নেমেছিল। সারা দিনই জনস্রোত ছিল সরকারি আলিয়া মাদরাসা মাঠের দিকে। সন্ধ্যার পর বাউল গান আর যাদুর আকর্ষণ পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলে।
উন্নয়ন মেলার প্রতিটি স্টলেই ছিল দিনভর প্রচণ্ড ভিড়। মানুষের মধ্যে ছিল দেশের অগ্রগতির তথ্য জানার গভীর আগ্রহ। প্রতিটি স্টলের দায়িত্বপ্রাপ্তরা নিষ্ঠার সাথে সবাইকে তথ্য দেয়ার দায়িত্ব পালন করেন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা শুক্রবার বিকেলে সিলেটে উন্নয়ন মেলা পরিদর্শন করেন।
সন্ধ্যার ছিল বাউল গানের আসর। এতে অংশ নেন খ্যাতিমান বাউলরা। এছাড়া যাদুকররা যাদুর মায়াজালেও সবাইকে আকৃষ্ট করেন।
তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শনিবার শেষ হচ্ছে।