জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ-নাসিব ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন-এনপিওর যৌথ উদ্যোগে সিলেটে ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মহানগরীর ধোপাদিঘির উত্তরপারে একটি অভিজাত হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয়।
নাসিব সিলেট জেলার সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ। অনুষ্ঠানে আলোচক ছিলেন বিসিক সিলেটের ডিজিএম প্রকৌশলী ম সুহেল হাওলাদার ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনপিওর গবেষণা কর্মকর্তা আকিবুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক হিজকিল গুলজার, নাসিব সদস্য, আমন্ত্রিত অতিথি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি