ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত August 16, 2022
ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলে জাতীয় শোক দিবস পালিত

সিলেট মহানগরীর ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
ইউসেপ বাংলাদেশ পরিচালিত প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুঁতোয় গাঁথা। টৃঙ্গিপাড়ার ছোট্ট খোকা তার নেতৃত্ব, দূরদর্শিতা ও মানবিকতা দিয়ে বিশ্বনেতায় পরিণত হয়েছিলেন।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর প্রতি প্রতিটি মানুষেরই শ্রদ্ধাবোধ থাকতে হবে। এখানে আপসের কোনো সুযোগ নেই।
ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সেন্টার ইনচার্জ এস এম আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও সিলেট মহানগরের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন শাহাবুল।
প্রতিষ্ঠানের শিক্ষক কৃষ্ণ চন্দ্র দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক শাহিদা জামান, শিক্ষক জান্নাতুল ফেরদৌস, শিক্ষক সুস্মিতা ধর শর্মা, শিক্ষক সুনীল দাস প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি