নিজস্ব প্রতিবেদক : সিলেটের মদন মোহন কলেজে প্রধানমন্ত্রীর আগমন ও প্লাটিনাম জুবিলির স্মারক ‘উজ্জীবন’ চত্বর উদ্বোধন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনর মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাস ও ব্যবস্থাপনা পরিষদ সদস্য বিজিত চৌধুরী। সভাপতিত্ব করেন, অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ।
এছাড়া ক্যাম্পাসে ’ধরণিকন্যা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।