সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত August 2, 2018
সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার দুপুরে পুরাতন বাসস্টেশনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি মোড়ে পৌঁছার পর পুলিশি বাধায় থেমে যায়।
পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করা হয়। জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমানের সভাপতি এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, ফারুক আহমদ, আনিছুল হক, আনছার উদ্দিন ও জেলা যুবদলের সহ সভাপতি আমিনুর রশিদ।