সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের ৬ দফা দাবি আদায়ে সমাবেশ

প্রকাশিত March 13, 2018
সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের ৬ দফা দাবি আদায়ে সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের ৬ দফা দাবি আদায়ে সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা সিলেট সিটি করপোরেশন অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী সংসদের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টা থেকে নগর ভবনের সামনে এক ঘণ্টা এই সমাবেশ করেন।
এতে বক্তারা, সরকারি কোষাগার থেকে বেতন প্রদান, পেনশন চালু ও মাস্টার রোল কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশন অফিসার্স এসোসিয়েশনের আহ্বায়ক রুহুল আলম, যুগ্ম আহ্বায়ক চন্দন দাস, কর্মচারী সংসদের সভাপতি আবদুল বাসিত ও সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলু।