সিকৃবিতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির পক্ষে ইফতারি বিতরণ

প্রকাশিত April 12, 2022
সিকৃবিতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির পক্ষে ইফতারি বিতরণ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছাত্রলীগ নেতা আরমান হোসেন ইফতার বিতরণ করেছেন।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে নিজের অনুসারীদের নিয়ে তিনি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের পক্ষে ইফতার বিতরণ করেন।
শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইফতার সামগ্রী দেওয়া হয়।
আরমান হোসেন বলেন, ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয়ের পক্ষে ইফতার বিতরণ করা হয়।
তিনি সহ অন্যরা ক্যাফেটেরিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতারও করেন।-সংবাদদাতা