নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের দক্ষিণ সুরমা এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ সদর সহ দেশের ২১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন।
রবিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী একযোগে এসব উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
এ উপলক্ষে প্রত্যেক জেলা প্রশাসন ভিডিও কনফারেন্সিংয়ের আয়োজন করে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থেকে ভিডিও কনফারেন্সিংয়ে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলম, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল ও অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম সহ পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ।