সুনামগঞ্জ প্রতিনিধি : শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবা সমূহের মানোন্নয়ন অভিজ্ঞতা বিষয়ে সুনামগঞ্জে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে এনজিও আইডিয়ার উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ অঞ্চলের সমন্বয়ক আব্দুন নূরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, বিশিষ্ট শিক্ষাবিদ ধূর্জুটি কুমার বসু, সচেতন নাগরিক কমিটির সুনামগঞ্জ অঞ্চলের সভাপতি নির্মল ভট্টাচার্য্য, পৌর কাউন্সিলর আহমেদ নূর, মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন ও মাছরাঙা টিভির প্রতিনিধি এমরানুল হক চৌধুরী।