সম্মিলিত প্রচেষ্টায় খানা তথ্য ভাণ্ডার শুমারির তথ্য সংগ্রহ সম্ভব

প্রকাশিত September 20, 2018
সম্মিলিত প্রচেষ্টায় খানা তথ্য ভাণ্ডার শুমারির তথ্য সংগ্রহ সম্ভব

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা শুমারি কমিটির সভায় বলা হয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় খানা তথ্য ভাণ্ডার শুমারির সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেট বিভাগীয় পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বলা হয়, দেশের আর্থ সামাজিক চিত্র ও উন্নয়ন-অগ্রগতি সম্পর্কে পুরোপুরি ধারণা পেতে খানা তথ্য শুমারির বিকল্প নেই। তাই দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক বাস্তবায়ন ও দারিদ্র দূরীকরণে খানা তথ্য ভাণ্ডার শুমারির তথ্য সংগ্রহে জনগণকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করা সকলকে নৈতিক দায়িত্ব হিসেবে নিতে।
সভায় সভাপতিত্ব করেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সনদ্বীপ কুমার সিংহ। পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালক এস এম আনিসুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, তথ্য উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি ও সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী।