নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আবারো সুদৃঢ় করার আহ্বান জানিয়ে সিলেটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগ মহানগরীর হাফিজ কমপ্লেক্সে আয়োজিত এ সুধী সমাবেশে বক্তারা বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতাসীনরা বাঙালির সম্প্রীতির বন্ধনকে নস্যাৎ করতে অপচেষ্টা চালায়। এতে কিছুটা সফল যে হয়নি তাও নয়; কিন্তু জাতি এখন সেটা উপলব্ধি করতে পারছে।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায়। অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মুহম্মদ জাফর ইকবাল, জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন ও আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক ডা নুজহাত চৌধুরী। এছাড়াও বিভিন্ন ধর্মীয় নেতবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তৃতা করেন।