সদরের বন্যার্তদের মধ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদের ত্রাণ বিতরণ

প্রকাশিত July 3, 2022
সদরের বন্যার্তদের মধ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদের ত্রাণ বিতরণ

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) পক্ষ থেকে সিলেট সদর উপজেলার রশিদিয়া দাখিল মাদরাসা ও ফতেহপুর কামিল মাদরাসায় বন্যার্তদের মধ্যে শুক্রবার ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বাশিপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো শাহজাহান আলম সাজু। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মূয়ীনুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্মসম্পাদক অধ্যক্ষ সলিম উল্লাহ, ফতেহপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো শামছুদ্দোহা, সৈয়দপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড সৈয়দ রেজওয়ান আহমদ, শেখ ফজিলাতুন নেছা ফাজিল মাদরাসার মাওলানা ওয়ারিছ উদ্দিন, সফির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো রশিদ আহমদ, আব্দুল গফুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো আতিকুর রহমান, শাহ খুররম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো আব্দুজ জাহির প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি