সংসদ নির্বাচন ২০১৮ : হবিগঞ্জে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শুরু

প্রকাশিত November 27, 2018
সংসদ নির্বাচন ২০১৮ : হবিগঞ্জে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শুরু

হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীরা হবিগঞ্জে মনোনয়নপত্র দাখিল করতে শুরু করেছেন।
মঙ্গলবার প্রথমদিন সকালে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন, হবিগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের মুহিব উদ্দিন আহমেদ সোহেল ও ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল কাদির এবং হবিগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের ড আহমদ আব্দুল কাদের।
ড আহমদ আব্দুল কাদেরের পক্ষে মনোনয়ন জমা দেন খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি আব্দুল করিম। অন্য প্রার্থীরা নিজেরাই মনোনয়ন জমা দিয়েছেন।
রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের নিকট মনোনয়নপত্র জমা দেয়া হয়।
তবে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।