সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে সিআরটির আনুষ্ঠানিক মহড়া

প্রকাশিত November 29, 2018
সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে সিআরটির আনুষ্ঠানিক মহড়া

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক মাসের বিশেষ প্রশিক্ষণ শেষে সিলেটে পুলিশের বিশেষায়িত শাখা ক্রাইসিস রেসপন্স টিম-সিআরটি আনুষ্ঠানিক মহড়া দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট পুলিশ লাইন্সে এই মহড়া শেষে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ সিআরটির ২৪ জন সদস্যের হাতে সনদ তুলে দেন।
পুলিশের এই বিশেষ দলটি জঙ্গিদমন ও মাদক চোরাচালান প্রতিরোধ সহ বড় ধরনের সহিংসতা মোকাবেলায় কাজ করবে। ইতোমধ্যে ২৪ সদস্যের সিআরটি যুক্তরাষ্ট্র ও জর্ডানে বিশেষ প্রশিক্ষণ নিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে যে কোন সহিংস ঘটনা এড়াতে মাঠে থাকবে।
এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, এই বিশেষায়িত টিমের যাত্রা শুরুর ফলে সিলেট মহানগর পুলিশের শক্তি ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে।