সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রকাশিত December 6, 2018
সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক :একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, দলের ভারপ্রাপ্ত জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।
এছাড়া আওয়ামী লীগের সিলেট-১ আসনের প্রার্থী ড এ কে আব্দুল মোমেন এবং সিলেট-৩ আসনের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরীও বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে এক হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।