ষড়যন্ত্র উপেক্ষা করে সাংবিধানিকভাবে সংসদ নির্বাচন হবে : আমু

প্রকাশিত September 8, 2018
ষড়যন্ত্র উপেক্ষা করে সাংবিধানিকভাবে সংসদ নির্বাচন হবে : আমু

নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সব ধরনের ষড়যন্ত্র উপেক্ষা করেই অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশে সাংবিধানিকভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানার নবনির্মিত রেল লাইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী আরো বলেন, এখনো ষড়যন্ত্র চলছে। জনগণ সেই ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনাকেই আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন. সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ রেল লাইন মাইজগাঁও রেল স্টেশনে সংযুক্ত হবে। এর মাধ্যমে শাহজালাল সার কারখানার থেকে প্রতিদিন ২৪টি ওয়াগনে করে ৮১৬ মেট্রিক টন সার পরিবহণ করা সম্ভব হবে। এতে ২৫ শতাংশ পরিবহণ ব্যয় সাশ্রয় হবে বলে কর্তৃপক্ষ আশা করছে।