জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার তাজপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, উপ দফতর সম্পাদক জগলু চৌধুরী, উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, কাজী হেলাল ও আলাউর রহমান আলা।