শেষ হলো নবীগঞ্জ পৌরসভার দুই দিনব্যাপী করমেলা

প্রকাশিত June 28, 2019
শেষ হলো নবীগঞ্জ পৌরসভার দুই দিনব্যাপী করমেলা

নবীগঞ্জ পৌরসভার দুই দিনব্যাপী করমেলা শেষ হলো। এ আয়োজনে করদাতাদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
বৃহস্পতিবার বিকেলে করমেলার শেষদিন করদাতাদের উৎসাহিত করতে অগ্রিম করদাতাদের সম্মাননা প্রদান ও মেলায় এসে কর প্রদানকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া প্রথমবারের মতো ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী আশা প্রকাশ করেন. করমেলা সহ বিভিন্ন পদক্ষেপ ও পৌরবাসীর অনুপ্রেরণায় পৌরসভার সকল কাজে সাফল্য আসবে।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, পৌরসভার প্যানেল মেয়র এ টি এম সালাম, কাউন্সিলর হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক আলাউদ্দিন ও কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব।