শেখ হাসিনার জন্মদিনে দক্ষিণ সুরমা উপজেলা আ লীগের দোয়া

প্রকাশিত September 29, 2022
শেখ হাসিনার জন্মদিনে দক্ষিণ সুরমা উপজেলা আ লীগের দোয়া

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সন্ধ্যায় সংসদ সদস্য হাবিবুর রহমানের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নেছার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজ্জাক হোসেন, আজির উদ্দিন, মাসুক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুর রহমান আতিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল আলী বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক পংকি মিয়া, সহদপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য মঈনুল ইসলাম, ফুরুক মিয়া, নূরুজ্জামান, আমিরুল ইসলাম ওয়েছ, নজরুল ইসলাম ও আতিকুল হক শিপন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি