শেখ কামাল স্মৃতি সংসদ জেলা শাখার বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

প্রকাশিত August 6, 2022
শেখ কামাল স্মৃতি সংসদ জেলা শাখার বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে মহানগরীর দক্ষিণ সুরমার প্রগতি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি সংসদ জেলা শাখার সহ সভাপতি মো আবু সামাদ, শাহ সফিক, সাধারণ সম্পাদক মো আপ্তাব আলী, যুগ্মসাধারণ সম্পাদক মো সারওয়ার আলম মিতুন, তোয়াহিদ আলী, কোষাধ্যক্ষ আব্দুল মালেক মালিক, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, জাহাঙ্গীর আলম, কামরান আহমদ, বাবলু মিয়া, সাকিল আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো কাইয়ুম, সহদপ্তর সম্পাদক এম আলী হোসেন, সাংকৃতিক সম্পাদক ফয়ছল আহমদ, সদস্য সামছুল ইসলাম, সমস উদ্দিন প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মৃদুল আচার্যও উপস্থিত ছিলেন।
এর আগে বদিকোনা জামে মসজিদে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।–সংবাদ বিজ্ঞপ্তি