নবীগঞ্জে অপরচিকিৎসায় রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফলা রাণী দাশ ও নবজাতকের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের উপজেলা সভাপতি শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর পরিচালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি ছুরুক মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি সলিল বরণ দাশ সহ অন্যরা।