শিক্ষক মৌলভী রফিক উল্লাহর ১১তম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত July 17, 2022
শিক্ষক মৌলভী রফিক উল্লাহর ১১তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মৌলভী রফিক উল্লাহর ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বাদ আসর মরহুমের পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (র) দরগা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে মরহুমের বড়ছেলে মৌলভী রফিক উল্লাহ শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান, বাংলাদেশ অটিজম গবেষণা ও প্রতিবন্ধী ইনস্টিটিউটের প্রিন্সিপাল এ এইচ এম শামীম ইকবাল ও তরুণ সংগঠক মাওলানা নাজমুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মাওলানা সদরুল আলম চৌধুরী।-সংবাদ বিজ্ঞপ্তি