হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কিশোরী বিউটি আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মূল অভিযুক্ত বাবুল মিয়ার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
রবিবার বিকেলে হবিগঞ্জের বিচারিক হাকিম আসমা বেগম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত মানিকুল ইসলাম বাবুল মিয়ার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিকেলে শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাবুল মিয়াকে শুক্রবার মধ্যরাতে সিলেটের বিয়ানীবাজার থেকে র্যাব-৯ গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এর আগে ২১ মার্চ পুলিশ বাবুল মিয়ার মা ইউপি সদস্য কলম চাঁন ও সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ঈসমাইল নামের এক যুবককে আটক করে।