হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজারের ১ নম্বর ওয়াপদা এলাকায় অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে।
উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের সায়েদুর রহমান তালুকদারের মালিকানাধীন ফতেহপুর মৌজার জায়গা পৈত্রিক সম্পত্তি দাবি করে ১৯৯৪ সালে দখলে নিয়ে নেন একই এলাকার জিতু মিয়া ও অন্যরা। এ ব্যাপারে সায়েদুর রহমান তালুকদার মামলা করেন দখলদারদের বিরুদ্ধে। শেষপর্যন্ত হাইকোর্ট জিতু মিয়াদের উচ্ছেদ করে সায়েদুর রহমান তালুকদারকে জায়গা ও দোকানঘরের দখল সমজিয়ে দেয়ার নির্দেশ দেয়। এই আদেশের পরিপ্রক্ষিতে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের নাজির ইমরুল আহমেদ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান ও মাধবপুর থানার এসআই কামরুল ইসলাম সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতু মিয়াদের উচ্ছেদ করে সায়েদুর রহমান তালুকদারকে জায়গা সমজিয়ে দেন।
এ ঘটনার জের ধরে সায়েদুর রহমান তালুকদারের ছেলে ৯ম শ্রেণির শিক্ষার্থী মাহমুদ সাজ্জাদের উপর প্রতিপক্ষ হামলা চালায়। এতে গুরুতর অবস্থায় তাকে মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।