শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ সদর থানায় মতবিনিময় সভা

প্রকাশিত October 9, 2021
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ সদর থানায় মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষ সুনামগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সুনামগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার-সদর সার্কেল মো জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রামকৃষ্ণ মিশনের সভাপতি অধ্যাপক পরিমল কান্তি দে, ট্রাফিক ইন্সপেক্টর শামসুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সভাপতি খুশনূর আহমেদ, সদর উপজেলা আনসার কমান্ডার আব্দুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও সাধারণ সম্পাদক বিমল বণিক।
অতিরিক্ত পুলিশ সুপার মো জয়নাল আবেদীন জানান, সম্প্রীতির জেলা সুনামগঞ্জে শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।