শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটে বস্ত্র বিতরণ

প্রকাশিত October 4, 2019
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটে বস্ত্র বিতরণ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ করা হয়েছে ।
শুক্রবার দুপুরে মহানগরীর মির্জাজাঙ্গালে এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সহ আওয়ামী লীগ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে এবারও সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।