নিজস্ব প্রতিবেদক : সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের গ্রেফতারের প্রতিবাদে এবং দ্রুত কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা প্রদান করা হচ্ছে। আটক করে হেনস্থা করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। আটককৃতদের মুক্তি প্রদান এবং দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।