শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়ে সুনামগঞ্জে আলোচনা

প্রকাশিত April 27, 2019
শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়ে সুনামগঞ্জে আলোচনা

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘একটি ময়লাও যত্রতত্র নয়, এই শহর আমার, শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার’ এ স্লোগান নিয়ে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিডি ক্লিন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেল জেলা নতুন শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করা হয়। এতে বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার আমিমুল এহসান খান। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও আয়োজক সংগঠনের বিভাগীয় সমন্বয়ক জুবায়ের সাইফুল্লাহ। সভাপতিত্ব করেন, জেলা সমন্বয়ক কবির হোসেন নাসিম। সঞ্চালনায় ছিলেন, সদস্য আহমেদ ইনতি মাসুম ও মাধবী।