সিলেট মহানগর লোড আনলোড শ্রমিক ইউনিয়ন-৪৫ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ।
আয়োজক সংগঠনের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল বাছেত মিলন, ট্রেড ইউনিয়ন থানা-১ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মুন্না, শাহপরান ঠেলাভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন সিলেট-২৪ সভাপতি আক্তার হোসেন ও শ্রমিক নেতা আব্দুস সালাম।-সংবাদ বিজ্ঞপ্তি