লাখাইয়ে টমটম ভাড়া নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ২০ আটক ৫ দাঙ্গাবাজ

প্রকাশিত January 17, 2021
লাখাইয়ে টমটম ভাড়া নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ২০ আটক ৫ দাঙ্গাবাজ

লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে টমটম ভাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছে।
পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে এবং ৫ দাঙ্গাবাজকে আটক করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ, শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্বজন গ্রাম থেকে শিবপুর যেতে টমটমচালক অলি যাত্রী ইসরাফিলের নিকট ৬০ টাকা ভাড়া চাইলে ইসরাফিল ৫০ টাকা দিতে চাইলে এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে টমটম চালক যাত্রীকে মারপিট করে।
এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে টমটমচালক অলি মিয়ার পক্ষে ফেরদৌস হাজী ও যাত্রী ইসরাফিলের পক্ষে আফাজ উদ্দিনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার ওসি মো সাইদুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।