রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত October 13, 2019
রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের অভিষেক অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের ৬ষ্ঠ অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে শহরের আমিরচাঁন কমপ্লেক্সে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান অধ্যক্ষ আতাউর রহমান পীর। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, ক্লাব এডভাইজার রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী, খোয়াই জোনের লেফটেন্যান্ট গভর্নর পিপি শামীম আহছান, রোটারি ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট মোদারিছ আলী টেনু ও পিপি তবারক এ লস্কর। প্রথম পর্বে সভাপতিত্ব করেন, বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান হারুনুর রশিদ চৌধুরী। বার্ষিক রিপোর্ট পেশ করেন, সেক্রেটারি রোটারিয়ান জাহিদুল ইসলাম। সদস্য ও তাদের পরিবারকে পরিচয় করিয়ে দেন, রোটারিয়ান শাহ ফখরুজ্জামান।
দ্বিতীয় পর্বের শুরুতে নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান সিরাজুল ইসলামকে প্রেসিডেন্ট কলার পরিয়ে দেন, বিদায়ী প্রেসিডেন্ট। ধন্যবাদ জ্ঞাপন করেন, গভর্নর্স স্পেশাল এইড রোটারিয়ান ডা জমির আলী।