রোটারি ক্লাব অব সিলেট মেট্রোপলিটনের ১৪তম ইনস্টলেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে মহানগরীর কাজীটুলা এলাকায় একটি কনভেনশন সেন্টারে এই ইনস্টলেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আসহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান দিল নশিন মোহসেন, প্রাক্তন গভর্নর রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী, রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী, সদ্য প্রাক্তন গভর্নর রোটারিয়ান অধ্যাপক ড তৈয়ব চৌধুরী ও গভর্নর নমিনি ড বেলাল উদ্দিন আহমদ।
প্রধান অতিথি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আসহাব উদ্দিন বলেন, রোটারিয়ানরা আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।