রোজার প্রথম দিনেই সিলেটে ইফতারির বাজার জমজমাট

প্রকাশিত May 18, 2018
রোজার প্রথম দিনেই সিলেটে ইফতারির বাজার জমজমাট

নিজস্ব প্রতিবেদক : সিলেটে রমজানের প্রথম দিনেই ইফতারির বাজার জমে উঠেছে। শুক্রবার দুপুরের পর থেকেই মহানগরীর বিভিন্ন এলাকায় ইফতারির দোকানগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। ইফতারের পূর্ব পর্যন্ত রকমারি ইফতার সামগ্রীর বেচাকেনা চলে।
মহানগরীর বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টেও ছিল রোজাদারদের বেশ ভিড়। তবে শুক্রবার হওয়ায় এই ভিড় ছিল কিছুটা কম। সপ্তাহের অন্যান্য দিন ভিড় বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিটি বাসাবাড়িতেও ছিল দিনভর সুস্বাদু ইফতার সামগ্রী তৈরির ব্যস্ততা। নিজের ঘরে তৈরি ইফতারি দিয়ে ইফতার করতে ভালবাসেন বেশিরভাগ মুসল্লি। তাই ইফতারের আগে আগেই তাদেরকে ঘরে ফিরে যেতে দেখা গেছে।