নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট আসছেন।
তিনি সকাল সোয়া ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছবেন। সেখান থেকে সরাসরি আসবেন সিলেট সার্কিট হাউসে। এরপর হজরত শাহজালাল (র) ও হজরত শাহপরান (র) মাজার জিয়ারত করতে যাবেন।
সিলেট সিটি করপোরেশন রাষ্ট্রপতির সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে।
রাষ্ট্রপতি বিকেল সাড়ে ৩টায় নাগরিক সংবর্ধনায় যোগ দিবেন।
এছাড়াও মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাষ্ট্রপতিকে মহানগরীর ৭টি জায়গায় স্বাগত জানাবেন।
রাত ৮টায় তিনি রাজধানীর উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট মহানগরীকে আকর্ষণীয় সাজে সজ্জিত করা হয়েছে। নিরাপত্তাও জোরদার করা হয়েছে।