রামকৃষ্ণ সেবাশ্রম সেনাপতি টিলায় সিলেট বিবেকের অনুদান হস্তান্তর

প্রকাশিত October 2, 2022
রামকৃষ্ণ সেবাশ্রম সেনাপতি টিলায় সিলেট বিবেকের অনুদান হস্তান্তর

শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সেনাপতিটিলার মন্দির নির্মাণে আমেরিকা প্রবাসী, সিলেট বিবেকের দাতা সদস্য শ্রীরামকৃষ্ণ ভক্ত মিতালী চক্রবর্ত্তী মিত্রা ৬৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।
সিলেট বিবেকের উদ্যোগে শুক্রবার বিকেলে সেনাপতিটিলা মন্দির প্রাঙ্গণে এই অর্থ হস্তান্তর সভায় সভাপতিত্ব করেন সেবাশ্রমের সভাপতি রবেন্দ্র পাত্র।
সিলেট বিবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিবেক সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন বলেন, সিলেটের পাত্র সম্প্রদায় অনগ্রসর রয়ে গেছে। তাদের জীবনমান উন্নয়নকল্পে রাষ্ট্র তথা সমাজচিন্তকদের সুদৃষ্টি দিতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট বিবেকের মহিলা বিষয়ক সম্পাদক, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শীলা চৌধুরী ও বিশিষ্ট সংগীত শিল্পী প্রদীপ দে। আরও বক্তব্য রাখেন সিলেট বিবেকের প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, স্বপন পাল চৌধুরী, রমা কান্ত গুপ্ত রূপু প্রমুখ।
মন্দির নির্মাণে আমেরিকা থেকে আরও যারা সহযোগিতা করেছেন তারা হচ্ছেন, প্রশান্ত দে, প্রমিত দে, রঞ্জিত দে, শাশ্বতী হালদার, সন্দীপ্ত হালদার, কামনাশীষ দেবনাথ, মীনাক্ষী নাথ, সাধনা চক্রবর্তী, প্রবীর রায়, শিপ্রা রায়, আদিজা চক্রবর্তী স্নেহা, লন্ডন থেকে বিবেকানন্দ অনুরাগী গৌরীশ রায়, সিলেটের ব্যবসায়ী নীলেন্দু চৌধুরী, শিক্ষয়িত্রী সুপ্রভা সরকার প্রমুখ।
অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মধ্যে বস্ত্র, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, শিশুদের মধ্যে আইসক্রিম ও নগদ অর্থ বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি