মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে পৌর মেয়রের প্রাক বাজেট আলোচনা

প্রকাশিত May 16, 2018
মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে পৌর মেয়রের প্রাক বাজেট আলোচনা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌরসভার আগামী অর্থ বছরের বাজেট নিয়ে পৌর মেয়র ফজলুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ।
বুধবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, বাংলা টিভির প্রতিনিধি আলী হোসেন রাজন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি এ এস কাঁকন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন, সচিব ইছহাক ভূঁইয়া, কাউন্সিলর জালাল আহমদ ও ফয়ছল আহমদ বক্তব্য রাখেন।
এসময় সাংবাদিকরা কোদালী ছড়া খনন করে মৌলভীবাজার শহরের ৪০ বছরের জলাবদ্ধতা দূর করায় মেয়রকে ধন্যবাদ জানান। এছাড়াও সুনির্দিষ্ট কিছু বিষয় তুলে ধরে এসব ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বাজেটে অর্থ বরাদ্দ রাখতে পরামর্শ দেন।