বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে ‘জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর/২৩ ভাদ্র) সকাল দিনব্যাপি এ আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড শাহ মো আতিকুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় মূল প্রবন্ধের উপর আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ।
সেমিনারে বক্তারা বলেন, দেশীয় ঐতিহ্য রক্ষায় ইতিহাস ও সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একটি দেশ তার নিজস্ব গৌরব তুলে ধরে। সঠিক ইতিহাস ও দেশীয় কৃষ্টির মাধ্যমে নিজস্ব সংস্কৃতির চর্চা করলে তরুণদের মধ্যে আরো বেশি নৈতিকতা ও মানবতাবোধ জেগে উঠবে।
জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের মূল্যবোধ সংরক্ষণে এভাবে গুরুত্ব আরোপ করার জন্য বক্তারা সরকারকে ধন্যবাদ জানান,
মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত এ সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি অংশ নেন।