মোগলাবাজার পরিদর্শনে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রকাশিত September 13, 2022
মোগলাবাজার পরিদর্শনে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা মোগলাবাজার পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দুপুরে শত বছরের কাঁঠাল বিক্রির স্থানে নির্মিত সেড মৎস্যজীবীদের ব্যবহারে কাঁঠাল ব্যবসায়ীদের আপত্তির পরিপ্রেক্ষিতে মোগলাবাজার পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলেন।
এ সময় ইউএনও মোগলাবাজারের শত বছরের কাঁঠাল বিক্রির স্থানেই ব্যবসায়ীদের কাঁঠাল ক্রয়-বিক্রির পক্ষে মত দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, বিশিষ্ট মুরব্বি আব্দুল গফফার, মুজিবুর রহমান, জয়নাল আবেদীন, হেলাল আহমদ, আব্দুল কুদ্দুস, মনির মিয়া মেম্বার, আব্দুল করিম, মাসুক মিয়া বটল, নিজাম উদ্দীন, সেবুল আহমদ, চেরাগ আলী, লাল মিয়া, ইউপি সদস্য রুমেল আহমদ, ময়নুল হক, আইয়ুব হোসেন, রুহুল ইসলাম, মকবুল ইসলাম, করিম মিয়া, রহমত আলী রখই প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি