মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

প্রকাশিত September 13, 2022
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

সিলেটের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘এমইউ ইনডোর গেমস-২০২২ সিজন-১১’ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমইউর জনসংযোগ শাখা জানায়, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক শিবপ্রসাদ সেন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ও এমইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম। এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অর্নক দাস গুপ্ত।
এমইউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত এবারের ইনডোর গেমসে ২১টি ইভেন্ট ছিল। এর মধ্যে চ্যাম্পিয়ন হন মিনি ক্রিকেটে টিম ফাহিম, ক্যারম দ্বৈতে রিয়াদ ও সাইফুর, ক্যারম এককে সাইফুর, মিনি ফুটবলে পায়েল টিম, ট্রেজার হান্টে টিম অর্পা, লুডু দ্বৈতে ইউসুফ ও মারিয়া, লুডু এককে নুসরাত, মিউজিক্যাল চেয়ারে মাহি, মিউজিক্যাল পিলোতে তাকিয়া, গাফলা দ্বৈতে রিয়াদ ও আব্দুল্লাহ, গাফলা এককে জাকারিয়া, বোতল ফ্লিপে তাহমিদ অন্তর, উনোতে সামিন, ক্যাচ দ্য ওয়ার্ডে বিপ্লব ও শ্রেয়শ্রী, পাসিং বলে মিলন, বিল্ড দ্য পিরামিডে মনসুরুজ্জামান শেখ ইমন, দাবায় রাজ, মার্বেল এন্ড স্পোন্স রেসে শাবানা এবং প্রিক দ্য বেলুনে ইসরাত।-সংবাদ বিজ্ঞপ্তি