মুফতি ওয়াক্কাস স্মরণে মহানগর জমিয়তের আলোচনা ও দোয়া

প্রকাশিত October 15, 2022
মুফতি ওয়াক্কাস স্মরণে মহানগর জমিয়তের আলোচনা ও দোয়া

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে সিলেট মহানগরীর মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য শায়খুল হাদিস মাওলানা আব্দুল মালিক মোবারকপুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সভাপতি শায়খুল হাদিস হাফিজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরী। প্রধান আকর্ষণ ছিলেন আওলাদে রাসুল (সা) সায়্যিদ মাওলানা মওদুদ মাদানী (ভারত)।
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা শেখ মুজিবুর রহমান, শায়খুল হাদিস মাওলানা ইমদাদ উল্লাহ, বেফাক সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা নাসিম আরাফাত, সিলেট জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন ধনপুরী, সহসভাপতি মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাসুক আহমদ সালামী, মহানগর সহসভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা এম এ সালাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুল কাদির হোসাইনী ও মাওলানা নুরুল হক বিশ্বনাথী। স্বাগত বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মাওলান আবু বকর সিদ্দিক সরকার।
আলোচনা শেষে আল্লামা বশির আহমদ শায়খে বাঘার (রাহ) জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি