নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট সেনা নিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে ১৭ পদাতিক ডিভিশনের শহীদ মেজর কাজী মোসাদ্দেক হোসেন মাল্টিপারপাস শেডে উর্ধ্বতন সেনা কর্মকর্তা ও অতিথিরা কেক কাটেন।
এরপর শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীরমুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেন স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড টেকটিসের কমান্ডেন্ট মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন ভিডিওচিত্র ও সমরাস্ত্র প্রদর্শন করা হয়।